দেবাশীষ চ্যাটার্জী


ছোট্টবেলার “সহজপাঠ” মনের মধ্যে জায়গা করে নিয়েছিল কবিতার প্রতি ভালোবাসার । সেখান থেকেই বোধ হয় শুরু । আসলে, কবিতার প্রতি প্রেম, তার মাঝখানে তিরতির করে বয়ে যাওয়া ফল্গুধারার সন্ধান, কবিগুরুর থেকেই শুরু হয় আমাদের অনেকের মনেই । “তালগাছ একপায়ে দাঁড়িয়ে, উঁকি মারে আকাশে...”  মনের কোণে কবিতার প্রতি উঁকিঝুঁকি সেখান থেকেই ।
কালের হাত ধরে পরবর্তীকালে যখন আবৃত্তির অঙ্গনে প্রবেশ, আরও নতুন লেখক, লেখিকার সন্ধান । চিনতে শুরু করলাম অচেনাকে, চেনার আঙ্গিকে । আকাশবাণী, দূরদর্শন, বিভিন্ন প্রতিযোগিতায় যখন যেতে শুরু করলাম, খুঁজতে থাকলাম, নতুন নতুন লেখকের ভালো ভালো লেখা । আঞ্চলিক কবিতার খোঁজে ছুটে যেতাম, বাঁকুড়া বা পুরুলিয়াতেও । সেদিন আবিষ্কার করেছিলাম, কত প্রতিভা আজও আছে, যাঁদের খোঁজ আমরা রাখি না । অল্পবিস্তর লেখালিখিও শুরু করে দিলাম । স্বরচিত কবিতা পাঠ করেছি অনেক জায়গায় । হঠাৎ সব কিছু থেমে যায় গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে গিয়ে । নতুন করে লেখার শুরু, বিগত দুই বছর ।
নতুনভাবে, নতুন লেখক হিসাবে, অত্যন্ত সাধারণ কিছু লেখা আপনাদের সামনে তুলে ধরলাম । যেগুলো মনের কোণে নিজের কলম থেকে উঠে আসা । এই পরিবারের আমি অত্যন্ত সাধারণ একজন সদস্য হিসাবে, নিজের দায়িত্ব সামলে চলার চেষ্টা করে চলেছি, এটুকুই বলতে পারি । এখানকার অত্যন্ত আপনজনেদের সাথে জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়ে যেতে চাই ।  

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

পাগলী

আমার সাথে মেলায় যাবি ?
ঝালমুড়ি আর ফুচকা খাবি ?
মেলার মাঠের হট্টগোলে,
চলবো মোরা হেলে দুলে..।

তোর জন্যেই লিখে মরি,
তোর কারণেই মাধুকরী ।
তোর জন্যেই বাঁচা–মরা,
প্রেম জেগেছে বাঁধন ছাড়া ।

তোর কারনে লিখে কবি,
পাগল মনে তোরই ছবি...
তুই না এলে মনটা খারাপ,
বুকে কেমন গরম তাপ...

তোর জন্যেই বৃষ্টি ঝরে,
আকাশ-বাতাস মুখর করে...
তোর জন্যেই হয় না ঘুম,
ব্যস্ত সকাল সব নিঝুম ।

পাগলি, তুইও কবি হবি ?
আমার সাথে হারিয়ে যাবি ?
শব্দ চয়ন তোরও শুরু,
বুকের মধ্যে দুরু-দুরু ?

স্বপ্ন দেখি এলোমেলো,
স্বপ্ন দেখি ভাঙা...
স্বপ্ন দেখি সাদাকালো,
কখন যে হয় রাঙা !!

তোর জন্যেই ব্যস্ত নয়ন,
তোকে নিয়েই শব্দ চয়ন...
এবার কি তুই বুঝলি ?
বল না আমার পাগলি ??

তোকে নিয়েই ঝড়ের সাথে,
হারিয়ে যাব, হিমেল রাতে...
ভিজব...দুজন ভিজব...
বিভোর হয়ে ভাববো.....।

বৈশাখী এই ঝড়ের রাতে,
নববর্ষের ঢেউয়ের সাথে...
নতুন জামা নতুন সুর,
পাগলি, তুই আমার নূর ।

মেলার মাঠে সবাই ফাঁকা,
বৃষ্টি ভেজা দুজন সখা......
ভিজে মাঠে আমরা দুটি,
পাগল-পাগলি লুটোপুটি !!

খেলাঘর

শুক্লা দ্বাদশীর পঞ্চমীর রাতে
যখন ভোরের শিউলি
ঝরে পড়ার প্রতীক্ষায়---
তোমার আনাগোনা
হয়েছিলো শুরু ।

জানলা দিয়ে ফুরফুরে
বাতাস—স্নিগ্ধ পরশ
ছড়িয়ে দিয়েছিল
আমার মনে ।
প্রতীক্ষার প্রতিটি ঘণ্টা
কেটে গেলো আবেশে...
  
মনের ক্যানভাসে
তোমার সবুজ শাড়ী পরা
লাস্যময়ী মুখখানি
দুহাতে নিজের মুখের কাছে
টেনে এনে বলি----
সেই যদি এলে – এতো দেরী কেন ??

ঠিক তখনই প্রাণ মাতিয়ে
তোমার হাসি ।
“এসেছ আমার কাছে,
দু-চারখানি ভালোবাসার কথা—
ক্ষতি কি তাতে ?

জীবনের সব সাধ কি
পূর্ণ হয় ?
তবুও কি হিমেল বাতাস,
তপ্ত প্রাণে আনে না
একটু আবেশ ?”

থমকে গেলাম তোমার কথায়---
এ কী অপূর্ব প্রেম তুমি
দিলে গো আমায় !!
তপ্ত প্রাণের শুষ্ক মরুতে,
পান্থপাদপের শীতল রস---
বুক ভরা শীতল অনুভূতি---

সবটাই কি তোমার ?
আমার কি কিছুই না ??

22 comments:

  1. a retiring room for all ...who tries downheartedly to make this grp a big success

    ReplyDelete
  2. মনমাতানো কবিতা....অনেক অভিনন্দন

    ReplyDelete
  3. কি মিষ্টি ,আর সাধারন অনুভূতি কে কবিতায় বিস্তার করেছেন.......মনকাড়লো

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ তাপসী !!

      Delete
  4. কোনও কথা হবে না...... দারুণ...... দারুণ......... দারুণ ।

    ReplyDelete
    Replies
    1. পড়ে যাওয়ার জন্যে ধন্যবাদ জানাই সুব্রতা !! :-)

      Delete
  5. মন মুগ্ধকর

    ReplyDelete
    Replies
    1. ভালো থেকো সঞ্জয় !! তোমার লেখা আরও ভালো :-)

      Delete
    2. এ আপনার ভালবাসা দাদা :-)

      Delete
  6. ভাবলাম কিছু বলব না, আবার ভাবলাম 'না, বলি',----- বলবই তো......... দারুন!
    এত আলো আকাশে, এত প্রেম বাতাসে............... ছুঁয়ে গেল। দারুন লাগল............... শুভেচ্ছা নিও! আন্তরিক শুভেচ্ছা। আর কিছু না :P

    ReplyDelete
  7. কি লিখব সেটাই বুঝতে পারছি না।।
    এত সুন্দর কি করে লেখো তা ভেবেই আমি অবাক বনে যাই।।
    শুভকামনা রইল আরও আরও লেখার।।

    ReplyDelete
  8. কবিতা পড়ে কবিতার আবেশে জেনো হারিয়ে গেলাম .........পাগলি , তুইও কবি হবি ?
    দারুন আশাবাদ ব্যাক্ত লিখা !! আরও লিখুন এই কামনা করি ।।

    ReplyDelete
  9. hmmm...pagli ..ta best deebasish..

    ReplyDelete
  10. খুব সুন্দর লেখা ... মন ভরে গেলো ... অনেক শুভেচ্ছা রইলো :)

    ReplyDelete
  11. tomar paglir sathe vab hok aaro...jotil jibone khuje pai jeno tomader bandh vanga choloman jibon, aagamir jonne...!!
    Ki, pabo to...emon-e bhalobashar kotha bhalolaga kore...??

    ReplyDelete
  12. bah ! bes-to pagli aamadeo mon karlo . aapnader okalto porisromer fosol aj ohonkare dule utche . sokolke suvecha....

    ReplyDelete
  13. দেবাশিস দাদা তোমার প্রথমের কবিতাটা হেব্বি লাগল............তারপরের গুলোও ভীষণ সুন্দর......keep it up man.........

    ReplyDelete
  14. proti kabita amar khub valo legeche. Chonde jadu ache. mon tane.

    ReplyDelete
  15. sohoj sorol sundor...vlo laglo..@ Debasis

    ReplyDelete