ধীমান পাল চৌধুরি


আমি সৃষ্টি তত্ত্বে বিশ্বাসী । জীবনের যা কিছু সৃষ্টি তাই মুল্যবান । ভালবাসি স্বপ্ন দেখতে, ভালবাসি সমস্ত অনুভূতিগুলোকে সিঞ্চন করতে । আমার যত স্বপ্ন, যত অনুভূতি সব তুলে ধরি কখনো ক্যানভাসে, কখনো বা লেখার খাতায় ।
ছবি আঁকা ও লেখার শুরু ছেলেবেলা থেকেই । কবিতা, ছোট গল্প, উপন্যাস অথবা হিজি বিজি যা কিছুই হোক না কেন, লিখে যাই অকাতরে ।
আসলে কিছু একটা সৃষ্টি করতে হবে, এই বদ্ধমুল ধারনা আমার রক্তে ও ধমনীতে বয়ে চলে নিরন্তর । চেতনার উন্মেষ ও তার প্রকাশ এই আমার একমাত্র বীজমন্ত্র ।
আমার প্রিয় বিষয় কবিতা । ছোটবেলা থেকেই কবিতা আমায় ভীষণ রকমের ভাবায় । লেখার সাথে সাথে পড়েও ছলেছি অবিরাম । নামি, অনামি সকল লেখকের কবিতার প্রতিই আগ্রহ আমার আকণ্ঠ ।
মনের কোণে নিজের কলম, এর আনামি কবিদের প্রতি এই প্রয়াস আমার কাছে এক বিরাট স্বপনের অনুচর বলে মনে হয় । যারা সমাজে এখনো তেমন প্রতিষ্ঠা পান নি, যাদের লেখা এখনো প্রকাশ পায়নি ছাপার কাগজে, জনমানবের কাছে, তাঁদের নিয়ে এগিয়ে চলা, এ যেন এক কঠিন ব্রত । আমি পূর্ণ সমর্থনে আছি এই গোষ্ঠীর সাথে, মনের তাগিদে, লেখার তাগিদে, ভালবাসার তাগিদে ।
জয়তু মনের কোণে নিজের কলম, জয়তু কবি ও তাঁর কবিতার ... ... ...   

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: 

মেঘা ও অন্য মিলন : দুই শরীরে

আমার ডান হাতের তর্জনি ছুঁলো, তোমার বাম হাতের তর্জনীকে
বললো, আয় আমরা ঘর বাঁধি একসাথে !!
উত্তরে তোমার মধ্যমা জড়িয়ে নিল আমার মধ্যমাকে,
অঙ্গুরীয় মেতে উঠলো একে অপরের সাথে,
আর কনিষ্ঠারা শুরু করলো যত রাজ্যের গোছ-গাছ
আর বৃদ্ধাঙ্গুলি, পরখ করছিল একে অপরকে !

আমার ডান দিকের অনুভূতিরা, ছুঁলো তোমার হৃদয়কে
বললো, আয় ঝড় তুলি একসাথে !!
উত্তরে তোমার ধমনী মিশে গেল আমার ধমনীতে,
দুজনের মিলিত শরীরে শুরু হলো রক্তের আনাগোনা
তোমার সমস্ত শিরা উপশিরা, আমার মধ্যে মেতে উঠলো মেঘমল্লার,
শুরু হলো কালবৈশাখীর উথাল পাথাল, মেঘ ও বৃষ্টির নগ্ন উল্লাস !

দিগন্তের বুকে মিলে গেছে শরীর, যেন স্বপ্নের চরাচর,
তুমি আমি এক সাথে আজ অর্ধনারীস্বর !!!
(আবেশের সকাল, ০৪/০৫/২০১৩)

মরি আমি ও রূপ দেখে

শুনেছিলাম গান্ধর্ব নারীর কথা,
সে নাকি সাজে শুধু ঘন বর্ষার দিনে !
ব্রীড়ায় মাখা মুখ, তার সিক্ত শরীরময়,
আজীবন শুধু বর্ষারই সুর চেনে !

তুমিতো মেঘা, গান্ধর্ব নারী নও !
বর্ষা দিন তো এখনো অনেক দূরে,
প্রখর দহনে উন্মত্ত দিনে আজ
কেন সেজেছ তারই মতন করে !!

কি সুগন্ধি মেখেছো শরীরময়,
কি সুর এনেছ তোমার বুকের মাঝে,
ভাসিয়ে দিয়েছ রঙের স্রোতের টানে
মৌতাতে আজ মৌ এর স্বপ্ন সাজে !

আমাকে শুধুই স্পর্শ দিয়েছ আজ !
প্রতীক্ষার দিনে হঠাৎ তুমি এলে,
চোখের কাজলে ছুয়ে গেল এই চোখ,
পাগল করলে তোমার রূপের ছলে !!

সময় যেন মুহুর্তের সাথে মিশে,
উড়ে চলে গেল কালবৈশাখীর ঝড়ে,
লক্ষ কোটি দৈত্য দানব হই হই হুল্লোড়
যেন একসাথে এই বুকেতে বাস করে !

মিলেছিল ঠোঁট তোমার ঠোঁটের সাথে,
অনুভূতির বুকে অবিছেদ্য একাকার,
আঙ্গুলে আঙ্গুল মিশেছিল এক হয়ে,
একই সাথে ছিল মিলনের হাহাকার !

একসাথে বাজে সহস্র বাঁশির সুর
মুগ্ধতায় মাখা তোমার রূপের দিন,
আমার আমি, হারিয়ে গিয়েছে আজ
আমি বিলীন, আমি বিলীন, আমি বিলীন !
(মুগ্ধতায় মাখা রাত, ০৬/০৫/২০১৩)

মাতৃরূপেন সংস্থিতা :

আমি যদি হাজার বছর বাঁচি
তবে হয়তো দাবি করবো তোমাকে চেনার
একটি নাড়ি ছিড়ে যখন এসেছিলাম
বুঝিনি আরও অজস্র নাড়ি ছিড়েছিল তোমার শরীরে ।
জন্ম নিলাম আমি তোমার চেতনার অনুপাতে ।
এক কঠিন অঙ্ক কষেছিলে,
কখন বাস্তব, কখনো স্বপ্ন, কখনো চিন্তা
কখনো বা জয় পরাজয়ের কঠিন সব জ্যামিতি
তোমার মুখের রেখায় ফুটে উঠেছিল,
নয় মাস যেন নীরব প্রতীক্ষা জঠরের
ইট গাঁথা ইমারতের প্রতিটি দেওয়ালে,

আরও হাজার বার যদি জন্ম নিই তোমার গর্ভে
তবেই হয়তো দাবী করবো তোমাকে চেনার ।
 (দুপুর, ১২/০৫/২০১৩)

 

15 comments:

  1. sob kota kbitai sundor.....

    ReplyDelete
  2. অসাধারন অনুভূতিময় তোর কবিতা......কোন কিছু বলার অপেক্ষা রাখে না....শুভেচ্ছা রইল....আর শুভকামনা...

    ReplyDelete
  3. মুগ্ধ হলাম কবি... শুভেচ্ছা ও অভিনন্দন :)

    ReplyDelete
  4. লেখা- আঁকা সমান তালে ......এরকম দেখা যায় না... দারুণ ।

    ReplyDelete
  5. Bhison Sundor Lekha, Agami te r o porar ichchey rekhe dilam......

    ReplyDelete
  6. কবিতা গুলো দারুন ভাবে মনে দাগ কাটে।। আর কবি পরিচিতি
    লেখাটাও খুব ভাল লাগল।।শুভেচ্ছা রইল আর ভালো লেখার।।

    ReplyDelete
  7. u know dat ur megha series is fabulous..ami protiti lekhai tor mon diye pori..r sesher kobitata darun laglo re..

    ReplyDelete
  8. very very good poems

    ReplyDelete
  9. খুব আবেগপূর্ণ লেখা ... তোমার প্রতিটি লেখাই আমার খুব ভালো লাগে ... অনেক শুভেচ্ছা রইলো :)

    ReplyDelete
  10. ekta noy tinte kobitai mon karlo...
    Jodi protitay aalada aalada vabe comment korte partam....tahole mone hoy kobir lekhonir upore aaro besi bhalo laga jahir korte partam.
    Aagamite aapnar dharalo aaro lekha porar opekhay roilam.

    ReplyDelete
  11. মাতৃরূপেন সংস্থিতা বিষেশ নজর কারলো । বাকী ২ টোও প্রশংসার অধিকার রাখে ।

    ReplyDelete
  12. mughdota rekhe gelam Dhiman dada

    ReplyDelete