যখন মাথায় যে ধরণের পোকা নড়ে, সেই ধরণের
লিখি । কবে থেকে লিখছি ? তা তো মনে নেই !! আমি সব ধরণের লেখাই লিখি । নির্দিষ্ট কোন
বিষয় নেই ।
“মনের কোণে নিজের কলম”-এর সাথে বিগত প্রায়
নয় মাস ধরে যুক্ত । কেন ভালো লাগে “মনের কোণে নিজের কলম” ! এর একটাই উত্তর : ভালোবাসা
পাই, তাই ভালোবেসে যাই !
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
দীর্ঘ শ্বাস ছুঁয়ে ফেলো দেখি
দম বন্ধ করা চার দেয়ালে,
নিভেছ আগুন ?
কাঁচের জানালা একটু ফাঁক পেলে হুহু বাতাস,
বুক ভর্তি দীর্ঘ শ্বাস ছুঁয়ে ফেলো!
পেরেক এর পর পেরেক গাঁথা দেয়াল,
বুড়ো সনের ক্যালেন্ডারে আঁটকে তাতে!
বাঁধানো দাঁত আর ফরসা চুলের পাঁকে !
কে কার খেয়াল রাখে ?
হাড় হাবাতের গোগ্রাসে চুমুর গ্লাস,
নিমেষে ফাঁকা !
যৌবন তার কাছে নস্যি,
প্রকাশের শীলতা অন্দরে যৌন কেলেঙ্কারি
!
মেয়ে তুমি
মেয়ে তুমি কাঁদছ কেনো ?
এসব তো বিবর্তনের হাওয়া ।
যুগের সাথে তাল মিলিয়ে,
শুধুই আসা যাওয়া ।
মেয়ে তোমাদের হাঁসা বাড়ন,
লাল চোখে দের ভিড়ে ।
স্বপ্ন দেখাও বাড়ন হবে,
আর কিছু দিন পরে ।
মেয়ে তোমার শরীর ঢাকো,
শরীর জুড়ে লজ্জা ।
একলা পেলে ছিঁড়ে খাবে,
পাশের বাড়ির বড়দা! !
মেয়ে তুমি ভালবেসেছ ?
মন্দ তো নয় সাহস !
সুতোর সোহাগ উবে গেলে,
নষ্ট ভ্রষ্ট রসদ !
মেয়ে তুমি খলাম কুচি,
যেমন আগে ছিলে।
দিন বদলে যুগ কেটেছে,
তাতে কি যায় আসে !
মেয়ে তুমি বহুরূপী,
রূপের যত কদর!
নরম শরীর সবাই খোঁজে,
মন বুঝেছে ক’জন ??!!
রকবাজী প্রেম
আড়ালে রাখলে বুঝি সব গোপন থাকে ?
নাকি গোপন করলে সব আড়াল !
কি জানি বাপু ভালবাসলে কি হয়,
রাত দিন শুধু মাথায় পোকার উৎপাত ।
বসন্ত বিকেলে কোকিল কেন ডাকে ?
কেন মন ব্যাকুল হয়!
কেউ নেই জানি তবু কেন ছুঁতে চাই ?
কেন মন কেমন হয় লোমশ বুকে !
নিসপিস ঠোঁটে আবল তাবল স্ল্যাং,
ব্যেস্ততার দাড়িতে আলতো কিজানি কি-সব।
সার হীন নখ ছাড়া বাকি পাঁচ আঙ্গুল,
বড্ড একাকিত্তে ভোগে স্পর্শ লোভে !
প্রেম কি আসে,
নাকি শুধু ফিরে যায় ?
এত কেন লোভী হয়ে উঠি !
কিছু যে নেই সেতো সবই জানি ।
মিথ্যের কথা কবিতাময়,
কেউ বলে প্রেম আছে নিশ্চয়ই !
বাজী ধরি......
নাহয় একবার পরখ করেই দেখি ।
গোল পার্কের গোলে দাঁড়িয়ে,
দুখানা গোলাপ কিনে যদি বলি,
প্রেম; -তুমি কি আছো ?
যদি থেকে থাকো হাতের গোলাপ ছিন্তাই করো
।
পাপড়ি গাড় রোঁদে শুখিয়ে কাঠ,
আঙ্গুলের ফাঁকে কাটা বেঁধা দাগ।
সন্ধ্যের ক্লান্তিতে সেই ঠায় একা,
প্রেম কই তুমি তো আসলে না !

খুব মন কাড়ল আপনার লেখা পড়ে.....অনেক শুভেচ্ছা রইল
ReplyDeletechomotkar
ReplyDeleteনতুন স্বাদের কবিতা...ভালো লাগলো
ReplyDeleteবেশ লাগল, আধুনিক, ছিমছাম, অতিরঞ্জনহীনতা কবিতাকে স্বতন্ত্র করেছে। শুভেচ্ছা নেবেন।
ReplyDeletechomotkar vabna ebong khub sundor prokash vongima. Khub valo laglo.
ReplyDeletemon kere nilo....sotyi bolchhi ei page ta sob theke beshi bar porlam....
ReplyDelete