লিখতে শুরু করেছি অনেক বছর আগেই । সেই সত্তর
দশক থেকে...১৯৭৪ সাল । মূলত প্রেমের কবিতা ও সাময়িক বিষয়ের উপরও লিখি । এখনও কোন বই
প্রকাশ করার সুযোগ হয়নি বটে, কিন্তু বহু পত্রিকায় লেখা প্রকাশ হয়েছে অনেক ।
প্রায় মাস পাঁচেক আগে মাননীয় সমর কুমার
সরকার মহাশয়ের হাত ধরে “মনের কোণে নিজের কলম”-এর পরিবারভুক্তি । এখানকার সুন্দর আয়োজন
এবং তার থেকে শিক্ষণীয় অনেক কিছু পাই ।
দুর্বার গতিতে এগিয়ে চলুক : মনের কোণে নিজের
কলম !!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
উহুম....না....উহুম.... না
সেদিন
মেয়েটি খুব বেশী ক্ষেপে গিয়েছিল
ভীষন
ভাল লেগেছে তোমাকে এটুকু শুনেই
ভেংচি
কেটে, ঝামটা মেরে কঠিন শাসাল
চোয়াল
শক্ত করে বেশ ভয়ও দেখিয়ে গেল ।
বুক
পকেটে ভালবাসার কলি সময়ে শুকাল
সাহস
করে আর বলাই হলনা, ভালবাসি
মেয়েরা
এমনই, কিছুই বুঝতে চায়না প্রথমে
সতীপনায়
চোখে মুখে জ্বালাময়ী বিষ ছড়ায় ।
আমার
আর ওপাড়ায় হয়নি যাওয়া অনেকদিন
বছর
দুই কেটে গেল পাল্কি এল ছয় বেহারার
নিয়ে
গেল তারে মহা-ধুমধামে অচেনা দুলহন
আমার
বুকে রাতদিন বাজে উহুম..না..উহুম..না।
বছর
ঘরেনি কাক ডাকা প্রভাতে খবর রটেছে গাঁয়ে
ওপাড়ার
মেয়ে মরেছে রাতে কেরোসিন ঢেলে গায়ে ।
একটি কন্যা ভ্রুণের
কান্না
আমাকে
মেরোনা; বঞ্চিত করোনা সুন্দর পৃথিবীর
আলো
বাতাস থেকে ! আমি আমার মতই থাকবো
তোমাদের
সুখের পথে কখনও হবোনা অন্তরায়
শুধু
আমার বেঁচে থাকার অধিকারটুকু আমাকে দিও ।
তোমাদের
আধুনিক সমাজ আজ আমাদের চায়না
আমরা
না এলে সমাজ সাজাবে কেমন করে বলো ?
এক
নারীর গর্ভে নতুন এক নারীর জন্ম সৃষ্টির বৈচিত্র
তোমরা
কেন হত্যা করতে চাও নিস্পাপ এই ভ্রণকে !
হোক
সমাজ কলুষিত, নির্যাতন নিপিড়ন দিনরাত
শিক্ষায়তনে
শ্লীলতাহানি, চিকিৎসালয়ে কৌশলে ধর্ষণ
পথে
ঘাটে অপমান; বিয়ের নামে যৌতুকের নির্মম বলি
সব
বৈরীতা সয়ে নিয়ে তবু আমি জন্মাতে চাই পৃথিবীতে ।
আমাকে
মেরোনা; আমি বাঁচতে চাই জন্মের অধিকারে
একটি
ভ্রুণ তৈরীর ক্ষমতা নেই অথচ হত্যা করো অগোচরে !!

very good ......khub bhalo laglo
ReplyDeleteঅনেক ধন্যবাদ স্বরাজ সামন্ত দাদা।
Deleteকাজী ভাই মুগ্ধ হলাম
ReplyDeleteদিদি আশীর্বাদ রেখো যেন তোমাদের এই মুগ্ধতাই আমার পাথেয় হয়।
Deleteমনকাড়লো কাজী ভাই....
ReplyDeleteদিদি আশীর্বাদের ওই দুটি হাত আমার মাথায় রেখ।আমি তাতেই খুশী গো দিদি।
Deletebah...sundar
ReplyDeleteKritoggota dada
Deleteআপনার লেখা আগেও পড়েছি, বিষয়ে অভিনবত্ব মন কাঁড়ে। বেশ লাগল............ শুভেচ্ছা নেবেন দাদা।
ReplyDeleteApnio amar suveccha janben,-- Swaraj Dutta dada
Deleteodhvut aapnar protibader vasha...kolome aapnar aagun laguk aaro...
ReplyDeleteAami aapnar fulki chhotano lekha aagamite aabaro portechai....niras korben na jeno.
Jayanta Mandal Dada, protibdi lekha sompadokra jhunki nie chapte chan na. Tabu ebar debo ekta apanar katha mone rkehe. Jaatuku amar giane kulay. Apnar anubhutite sotti ami onek anupranito holam. Suveccha apnake onek onek.
ReplyDelete