মনের কোণে অস্ফুট ইচ্ছা, তার গোপন অভিসারে রোজই টেনে নিয়ে যায় তাকে । সেই মানুষটিকে, যে কিনা তার কাগজ-কলম সাথে নিয়ে আঁকতে থাকে নানাবিধ বৈচিত্র্যময় সব ছন্দ । অনেক সময় সেখানে বাস্তব উঁকিঝুঁকি মারলেও বেশীরভাগই থাকে তার কল্পনা । সেই কল্পনাই তার প্রেম । কখনও সে মাধবীলতা, কখনও মেঘ বা কখনও তার নাম বৃষ্টি । কল্পনার বৈশিষ্ট্য হল---সে মন আবেশ করে থাকে ঠিক রূপকথার ইন্দ্রজালের মতো । স্বপ্ন দেখা মানুষটি কলম হাতে ঘুরে বেড়ায় তার কল্পলোকে ! মনের সেই কল্পনা, নেমে আসে তার কলম বেয়ে ঘটায় সৃষ্টি । সেই সৃষ্টি যখন তার শীর্ষ বিন্দুতে পৌঁছায়......তখন তাকে বলে “কবিতা” !
বাস্তবের টানাপোড়েন, সংসারের কর্কশ শব্দবাণ...কিছুই তখন তাকে আর বিদ্ধ করে না । এই কল্পলোকে ভেসে বেড়ানো মানুষটিকে বোধ হয় আমরা “কবি” বলে থাকি । দৈনন্দিন আর পাঁচটা সাধারণ মানুষের মতো তাঁরা হতে পারেন না । আমরা এমন কিছু পাগল, এমন কিছু বাউন্ডুলেকে খুঁজে পেয়েছি
